desh somoy logo
ঢাকাSaturday , 6 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জুয়া খেলার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৫

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ভাঙা ডিপবাজার গোরস্থানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আ. মালেকের বাড়ির দক্ষিণ পাশে আ. হালিমের পতিত জমিতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আলমগীর হোসেন (৩২), রুবেল মিয়া ওরফে পন্তু (২৮), নাজমুল মিয়া ওরফে নাজু (৪৫), মেহেদী হাসান (৩৮) এবং শহিদুল ইসলাম (৪৭)। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৫ জুন ২০২৬। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।