ঢাকাWednesday , 4 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নানিয়ারচর জোন কমান্ডার

দেশ সময়
June 4, 2025 10:54 pm
Link Copied!

মেহেদী ইমামঃ 

অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে নানিয়ারচর জোন কমান্ডার মো. মশিউর রহমান।গতকাল (বুধবার, ৪ জুন) দুপুরে নিজ কার্যালয়ের সামনে পার্বত্য অঞ্চলে সম্প্রতি নিম্নচাপ ও টানা বর্ষণের ফলে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার জানান, যে কোন দূর্যোগপূর্ণ মুহুর্তে নানিয়ারচর জোন স্থানীয় বাসিন্দাদের পাশে থাকবে। আজ আমরা পাহাড়ি ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমাদের সামর্থ্যানুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করব। নানিয়ারচর জোনের পক্ষ থেকে এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এর আগে সকালে নানিয়ারচর জোন অধিনায়কের পক্ষে উপজেলার ৩ নং বুড়িঘাট ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করেন, বুড়িঘাট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তাওসিফ মুসাভভির সাফিন। এসময় নানিয়ারচর জোনের সার্জেন্ট শেখ মুরাদ হাসান সহ সুবিধাভোগী পরিবার ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।