ঢাকাTuesday , 9 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাজেটে সিগারেটের দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

Link Copied!

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নতুন অর্থবছরেও সিগারেটের দামে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সিগারেটের খুচরা মূল্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা সিগারেটের মূল্য বৃদ্ধি এবং অতিরিক্ত সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

Advertisement

জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের মূল্যস্তর এবং করহার আগের অর্থবছরের মতোই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এ খাতে নতুন কোনো কর বৃদ্ধি বা মূল্য পরিবর্তন করা হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।