ঢাকাWednesday , 17 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

দেশ সময়
May 17, 2023 1:26 pm
Link Copied!

ঝালকাঠির প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির উপজেলায় পল্লী বিদ্যুৎর জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। (১৭ মে) বুধবার সকালে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবসী সূত্রে জানা গেছে, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মো. তাহসিন খলিফা (০৯) পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির কাছের সড়কে পল্লী বিদ্যুৎর ঘুটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরলে সে গুরুতর আহত হয়।

এলাকার লোকজন আহত তাহসিনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Advertisement

ওই এলাকার বাসিন্দা হানিফ ফরাজি জানান, পল্লী বিদ্যূৎর কর্মকর্তাদের অবহেলায় অকালে ঝড়ে গেলো একটি শিশুর প্রাণ। পল্লী বিদ্যুৎ সঞ্চালনের লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তারেরই একটা ছিড়ে মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র তাহসিন খলিফা ওই এলাকার শাহ আলী খলিফার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।