ঢাকাSaturday , 3 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের

দেশ সময়
May 3, 2025 7:57 am
Link Copied!

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।এনসিপির দিকে জনগণ তাকিয়ে আছে মন্তব্য করে দলটির আহ্বায়ক বলেন, প্রতিটি ঘরে ঘরে যেয়ে এনসিপির বার্তা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন। সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার করা হবে।অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদ এবং আহতদের মর্যাদা দিতে পারেনি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের কাছে জুলাই গণ-অভ্যুত্থান এবং এর আগের ১৬ বছরের গণহত্যার বিচারের দাবি ছিল। কিন্তু গণ-অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটি সামষ্টিক ব্যর্থতা।‘মামলা বাণিজ্য চলছে, বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। এছাড়া যারা হাসিনা খুনি কিনা প্রশ্ন করছে, তারা সাংবাদিক না, ফ্যাসিস্টের দোসর’, যোগ করেন নাহিদ ইসলাম।এনসিপির আহ্বায়ক দাবি করেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার চলা পর্যন্ত আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই ঘোষণাপত্র দিতে হবে। রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ তৈরি করতে হবে। তাতে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে। ঢাকা একদিন এই দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।