শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ফারাক্কায় বাঁধ দিয়ে পানি বন্ধ করে রেখে ভারত অন্যায় করেছে। অন্যায়ের প্রতিবাদে মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা লং মার্চ করেছিলেন। আমরা এখন ন্যায্য হিস্যা আদায় করব। সেটার জন্য ভারতের সঙ্গে আবারও চুক্তি করব। যদি হিস্যা ঠিক মতো না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে যাব।’
ফরিদা আখতার বলেন, ‘ফারাক্কার প্রভাবে সরাসরি ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতির শিকার। এটার ফলে জীবন-জীবিকা, মাছ ও জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। পানি শুকিয়ে এদেশে কারবালা তৈরি হয়েছে। এটার ন্যায্য বিচার ও হিস্যা চাই আমরা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
