বৃহস্পতিবার (২২ মে) উচ্চ আদালতে রায় ঘোষণার পর গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখন মেয়র নির্বাচন হয় তখন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে ফলাফল কেড়ে নিয়েছিল। তবে জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।’

ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আশা করি, মন্ত্রণালয় আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
