ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে হামলায় ২ বিজিবি সদস্য আহত

দেশ সময়
May 18, 2025 11:05 pm
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা করে।

রোববার (১৮ মে) রাত ২টায় উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত দুজনই নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য। এ দুজন হলেন অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বিজিবি জানায়, গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারি। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।