ঢাকাSaturday , 6 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন পৌর ছাত্রলীগ নেতা রুদ্র

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ছাত্রলীগ নেতা করোনা যোদ্ধা আলিফ আল মাহমুদ রুদ্র কৃষক এর ধান কেটে দিযে এলাকাবাসীর প্রশংসা কুরিয়েছেন । শনিবার (৬ মে) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক বাহাদুর খানের জমির পাকা ধান কেটে দিযে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসুচির পালন করেছেন তিনি। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান’র নির্দেশনায় কলাপাড়া পৌর শহর ছাত্রলীগ নেতা আলিফ আল মাহমুদ রুদ্র, হৃদয় ভূঁইয়া, সৈয়দ জিহাদ, জাবের হোসেনসহ একাধিক ছাত্রলীগ নেতারা এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। এব্যপারে পৌর শহর ছাত্রলীগ নেতা আলিফ আল মাহমুদ রুদ্র বলেন, যেকোনো সংকট সংগ্রাম কিংবা দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের কষ্ট লাগবে আমরা ধান কেটে দিয়েছি। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, কৃষক বাঁচলে দেশ বাচবে। দেশের যেকোনো সংকট নিরসনে ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকদের ধান কেটে বাড়ি পৌছিয়ে দিতে ছাত্রলীগের নেতা কর্মীসহ তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।