ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের খবরে হাসনাতের ক্ষোভ

দেশ সময়
May 8, 2025 12:46 pm
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়া খবরে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়। শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয় বলেও অভিযোগ তুলেন তিনি।

এছাড়া দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি জানিয়ে আওয়ামী লীগের বিচার করা নিয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে সে সম্পর্কেও জানতে চান হাসনাত আবদুল্লাহ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।