ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল?

দেশ সময়
May 14, 2025 5:05 pm
Link Copied!

এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়াল সেই প্রশ্নও সামনে আসছে। খবর বিবিসি বাংলার।

সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস ঘিরে। ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। 

উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে।

Advertisement

একইসঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আযমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।