ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল মিডিয়া হোক দাওয়াত ও সত্য প্রতিষ্ঠার মাধ্যম: ছাত্রশিবির সভাপতি

দেশ সময়
May 15, 2025 4:11 pm
Link Copied!

সোশ্যাল মিডিয়া হোক দাওয়াত ও সত্য প্রতিষ্ঠার মাধ্যম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ মে) সামাজিক যোগাযগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া, বিশেষত ফেসবুক, আমাদের জীবনের অন্যতম অংশে পরিণত হয়েছে। এর অবস্থা যেন দুধারি তলোয়ারের মতো। যথাযথভাবে ব্যবহার না করলে এটি উপকারের পরিবর্তে অপকারই বয়ে আনে। বর্তমানে যুবসমাজের মধ্যে ফেসবুক আসক্তি যেন এক প্রকার মাদকে রূপ নিয়েছে। অনেকেরই দিনের শুরু এবং শেষ হয় ফেসবুকের মাধ্যমে। কে কী পোস্ট দিয়েছে, কে কী কমেন্ট করেছে, কে কী রিঅ্যাক্ট দিয়েছে—এসব দেখেই সময় পার হয়ে যাচ্ছে। অকার্যকর ছবি, ভিডিও ও পোস্ট দেখে নষ্ট হচ্ছে অমূল্য সময়।

Advertisement

তিনি লেখেন, যখন একজন ছেলে বা মেয়ে ফেসবুকে স্টোরি, রিলস, টিকটক ভিডিও দেখে, তখন তার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। সেই ভিডিও দেখে অনেকে পড়াশোনা বা কাজকর্ম বাদ দিয়ে নিজেরাও ভিডিও তৈরি করতে শুরু করে। কিছুদিন পর বুঝতে পারে—আসলে এসবের তেমন কোনো মূল্য নেই।

তিনি আরও লেখেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে ব্যক্তির কর্মক্ষমতা ও প্রোডাক্টিভিটি ধীরে ধীরে হ্রাস পায়। যুক্তরাজ্যে ১৩ থেকে ১৬ বছর বয়সিদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, দিনে তিনবারের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা ক্রমাগত কমে যায়।

এমআইটি’র এক সমীক্ষায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন উপস্থিতির কারণে শিক্ষার্থীদের মধ্যে গুরুতর বিষণ্নতা ৭% এবং উদ্বেগজনিত ব্যাধি ২০% বৃদ্ধি পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।