ঢাকাFriday , 16 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

দেশ সময়
May 16, 2025 7:05 am
Link Copied!

 কুমিল্লা ব্যুরো:

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, করিডোর দেয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার।

Advertisement

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাজেক ও সেন্টমার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সস্পষ্ট করার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেননি, ফিরতে পারেননি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর , কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।