স্বামীর কাছে টাকা পাওনা আছে দাবি করে এক নারীর শেষ সম্বল দুধের গরুটি নিয়ে গেছেন এক ব্যক্তি। সেই গরুর মা হারা বাছুর কোলে করে বিচার চাইতে ঝালকাঠির আদালতে আসেন অসহায় ওই নারী। তবে পাওনা টাকা পরিশোধ করলে গরু দিয়ে দেবেন বলে জানান বিএনপি নেতা বেল্লাল খান।রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের নারগিস বেগম পোশাক কারখানায় চাকরির তিল তিল করে জমানো টাকায় বাছুরসহ দুধের গরুটি কেনেন।দুধ বিক্রি করেই চলছে তাঁর সংসার।গরু নিয়ে যাওয়ায় তিনি বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির আদালতে আসেন। খবর পেয়ে বেল্লাল খান লোকজন নিয়ে এসে ওই নারীকে নানাভাবে বোঝান, যেন মামলা না করেন। শেষ পর্যন্ত কোনো মামলা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
