মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়নে কাজের বিনিময়ে টাকা (কাবিখা) প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা সংষ্কার কাজ পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে আশ্বিনপুর নয়া বাড়ী হইতে বড় বৈদ্যবাড়ী পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ ও শিবপুর আব্বাস প্রধানীয়া বাড়ী হইতে টেমাই খাল পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পটি সরেজমিনে প্রত্যক্ষ করেন।
মানসম্পন্ন ও অজপাড়াগাঁ এর জনগোষ্ঠীর ভাগ্য বদলে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে মর্মে মতামত ব্যক্ত করেন।
জেলা প্রশাসক প্রকল্প এলাকার উপকার ভোগীদের সাথে কথা বলেন। এলাকাবাসী প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি নির্ভর অর্থনীতি প্রসারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
এলাকার অধিবাসী জনৈক হান্নান প্রতিবেদককে জানান, শিবপুর আব্বাস প্রধানীয়া বাড়ী হইতে টেমাই খাল প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় মতলবের সাথে কচুয়া উপজেলার যোগাযোগ সহজতর হল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ জনগুরুত্ব ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক সমৃদ্ধি বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করেছি। ভবিষ্যতে নির্মিত রাস্তায় এইচবিবি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হবে। ফলে কৃষকদের উৎপাদিত শস্য বাজারজাত করণ সহজ হবে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব আমজাদ হোসেন প্রতিবেদককে জানান, এবার টিআর কাবিখা প্রকল্প বাস্তবায়নে পিআইওসহ সংশ্লিষ্ট সকলে যথেষ্ট আন্তরিকতা রেখেছেন। মাটির রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হওয়ায় গ্রামীণ জনপদের চেহারা বদলে যাবে।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন কাবিখা কর্মসূচীর আওতায় সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান
জেলা প্রশাসক নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে একটি মাদক বিরোধী রেলী ও সভায় অংশ গ্রহন করেন। এর নায়েরগাঁও দক্ষিণ ভুমি অফিস, ইউনিয়ন পরিষদ, কালিয়াইস কমিউনিটি ক্লিনিক ও উপজেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ করেন এবং মতলব দক্ষিণ উপজেলার কর্মরত কর্মকর্তাদের সাথে এক মত-বিনিময় সভায় মিলিত হন।
তাঁর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ জাবেদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি), জনাব মোঃ সালেহ আহমেদ অফিসার ইন চার্জ, মতলব থানা,
জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মতলব দক্ষিণ।
