ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি : উপদেষ্টা আসিফ

দেশ সময়
May 20, 2025 11:18 pm
Link Copied!

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সঙ্গে এদেশে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার বাস্তব উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।

মঙ্গলবার (২০ মে) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।

Advertisement

তিনি বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে।সে জায়গায় পলিসি লেভেল থেকে শুরু করে সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মতো ট্রেনিং মডিউল প্রস্তুত করা হচ্ছে। নতুন নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেওয়া হয়েছে।এই নীতিমালাকে সময়ের চাহিদা অনুযায়ী করতে কাজ করা হচ্ছে এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করা হয়েছে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।