ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ড. আ জ ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: জামায়াত আমির

দেশ সময়
May 20, 2025 11:24 pm
Link Copied!

মঙ্গলবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মরণে চট্টগ্রাম কালচারাল একাডেমি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।


তিনি বলেন, ‘মানুষ দেখে, শুনে, পড়ে শিখে। কিন্তু তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। কবি মতিউর রহমান মল্লিকের শূন্যতা পূরণ হয়েছিল ড. আ জ ম ওবায়েদুল্লাহকে দিয়ে।’


ডা. শফিকুর রহমান বলেন, ‘গুণী মানুষ যতদিন বেঁচে থাকেন ততদিন সমাজ তার মূল্য বোঝে না। যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। এর মূল্য অমাবস্যার রাতে বোঝা যায়। আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে তা টের পাচ্ছি।’

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।