desh somoy logo
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুহীন দিনে বাড়ল করোনা শনাক্ত

দেশ সময়
June 18, 2025 8:18 pm
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগেরদিনে ভাইরাসটিতে আক্রান্ত হন ১৮ জন।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ। 


নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯০১ জনে। মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।


এর আগে মঙ্গলবার ১৮ জনের করোনা শনাক্ত এবং দুজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।