ঢাকাFriday , 3 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

‘পুলিশ কি ৭.৬২ রাইফেল ব্যবহার করে?’ ফেসবুক পোস্টে যা জানালেন সিনিয়র সাংবাদিক মুহিবুল্লাহ মুহিব

দেশ সময়
July 3, 2026 7:36 pm
Link Copied!

হাজার হাজার মানুষ দেখলো জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে কারা গুলি করছে। হাজার হাজার ভিডিও ভাইরাল হলো। তবুও নীলুফার চৌধুরী মণি জানেন না, গুলিটা ঠিক কোন দিক থেকে এসেছে! উনি প্রশ্ন তুলেছেন, স্নইপার কোথা থেকে এসেছে? উনি জানেনই না, বাংলাদেশে কোন কোন বাহিনী স্নাইপার ব্যবহার করেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা ৭.৬২ বুলেট নিয়ে বিতর্ক উস্কে দিলেন। অথচ ৭.৬২ আমাদের দেশের আনসারও ব্যবহার করে। এসব নিলু আপাদের জানার কথা। অথবা না জানাটাও দোষের নয়। উপদেষ্টা মহোদয়ের জানার কথা তারও আগে। কিন্তু তারা ছড়ালেন বিভ্রান্তিকর অপতথ্য।

পুরো আন্দোলনে (৫ আগস্ট বাদে) মুখোমুখি অবস্থানে ছিলো আওয়ামী লীগ এবং আন্দোলনকারী ছাত্ররা। ছাত্ররা যদি স্নাইপারই ব্যবহার করবে, তখন একজন আওয়ামী লীগও মরলো না কেন? গুলি খেয়ে কোনো হাসপাতালে কাউকে চিকিৎসা নিতেও দেখলাম না কেন? এতো এতো মোবাইলের যুগে আন্দোলনকারীদের গুলি করার একটা ভিডিও কেউ বাসার বারান্দা থেকেও করতে পারলো না? অথচ পুলিশ, আওয়ামী বাহিনীর গুলি করার হাজার হাজার ভিডিও দেখেছে এদেশের মানুষ।

এবার অন্য কথায় আসি। চলুন জেনে আসি বাংলাদেশের পুলিশ কী কী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে-
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ও দায়িত্বের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়। সব পুলিশ সদস্য একই অস্ত্র বহন করেন না। ২০২২ সালেই শুধু পুলিশের জন্য ১৮ হাজার ৭.৬২ সেমি রাইফেল কিনেছে আওয়ামী লীগ সরকার।
সাধারণভাবে তাদের ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে:

*৯ মিমি সার্ভিস পিস্তল – নিয়মিত ডিউটিতে কর্মকর্তাদের ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

*শটগান – দাঙ্গা নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হয়। পরিস্থিতি অনুযায়ী রাবার বুলেট বা সাধারণ শট ব্যবহার করে থাকে।

*৭.৬২ মিমি রাইফেল – সশস্ত্র অপরাধী মোকাবিলা বা বিশেষ নিরাপত্তা দায়িত্বে ব্যবহৃত হয়। অতীতে চীনা নকশার ৭.৬২ মিমি রাইফেল বাংলাদেশ পুলিশের অস্ত্রভাণ্ডারে ছিল এবং এখনো আছে। জুলাই আন্দোলনে এর ব্যবহারের তথ্যও প্রকাশ্যে এসেছে।

*সাবমেশিন গান (SMG) – বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিটের জন্য ব্যবহৃত হয়।

*লাইট মেশিন গান (LMG) – সীমিত ক্ষেত্রে বিশেষায়িত বা উচ্চ-ঝুঁকির অপারেশনে ব্যবহৃত হতে পারে।

*স্নাইপার রাইফেল – বিশেষায়িত ইউনিটে নির্ভুল দূরপাল্লার অভিযানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে JMK Bora-12 বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিটে যুক্ত হয়েছে।

এছাড়া পুলিশের বিশেষ ইউনিট যেমন Special Weapons And Tactics বা Anti-Terrorism Unit তাদের অপারেশনাল প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বিশেষায়িত অস্ত্র ব্যবহার করে।

সুতরাং কোন উপদেষ্টা কী বলে গেছে, আর নিলুফার চৌধুরী মনি কী বললো, তাতেই সব কিছু মিথ্যে হয়ে যায় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।