ঢাকাFriday , 3 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ার বড়মাছুয়ায় ভেঙে পড়েছে সংযোগ কালভার্ট, চরম দুর্ভোগে এলাকাবাসী

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৯ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ‘বালা বাড়ি’ কালভার্টটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি ভগ্নদশায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় দুই ওয়ার্ডের শত শত মানুষ এবং কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালভার্টটি ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ঝুঁকির মধ্যে চলাচল করছেন। বিশেষ করে বর্ষাকালে ও রাতে পথচারীদের জন্য এই পথটি মরণফাঁদে পরিণত হয়েছে। সাইকেল, ভ্যান বা রিকশা নিয়ে চলাচল করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় শিক্ষার্থী ও বয়স্করা এই ভাঙা কালভার্ট পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য দ্রুত এই কালভার্টটি মেরামত করা বা নতুন করে নির্মাণ করা অত্যন্ত জরুরি। এটি মেরামত করা হলে দুই ওয়ার্ডের মানুষের দৈনন্দিন চলাচলের কষ্ট লাঘব হবে এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত নিরাপদ হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে এই কালভার্টটি সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।