পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের ইউসুফ শরীফ হ’ত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফ (৩০)কে গ্রে’ফ’তা’র করেছে র্যাব। ০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-৭, সদর কোম্পানী, চট্টগ্রাম ও সিপিসি-১, ফেনী ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানাধীন লক্ষ্মীছড়ি উপজেলা পুরাতন ভবনের সামনে থেকে আরাফাত শরীফকে গ্রে’ফ’তা’র করা হয়।
গ্রে’ফ’তা’রকৃত আরাফাত শরীফ উপজেলার ফুলঝুড়ি গ্রামের আলমগীর শরীফের ছেলে।
মামলার এজাহার ও বিবরণে জানা যায়, ভিকটিম ইউসুফ শরীফ (৩৫) এবং গ্রে’ফ’তা’রকৃত প্রধান অভিযুক্ত আরাফাত শরীফ (৩০) উভয়ের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ধানিসাফা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ফুলঝুড়ি গ্রামে।
পূর্ববিরোধের জের ধরে গত ২৪ মে ২০২৬ইং তারিখ দুপুর অনুমান ০১:১০ ঘটিকার সময় অভিযুক্ত আরাফাত শরীফ তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিম ইউসুফ শরীফকে ডেকে নিয়ে উক্ত গ্রামের জনৈক ফজলুল হক শরীফের বাড়ির উঠানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কু’পি’য়ে নৃশংসভাবে হ’ত্যা করে।
হ’ত্যা’কা’ণ্ডের পর স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লা’শ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ ফজলুল হক শরীফ (৭৭) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।
