ঢাকাMonday , 31 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নহাটায় গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

দেশ সময়
July 31, 2023 1:42 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা: মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক নহাটা শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ভূমিহীন মহিলা কেন্দ্র নং- ৫৫/ম এ সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন ইফতেখারুল আলম জোনাল ম্যানেজার গ্রামীণ ব্যাংক জোনাল অফিস যশোর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিহির কুমার সরকার এরিয়া ম্যানেজার গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস শালিখা, এসময় আরো উপস্থিত ছিলেন গোবিন্দ লাল দাশ শাখা ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক নহাটা শাখা- মহম্মদপুর। বৃক্ষরোপণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র কেন্দ্রের দায়ীত্বপ্রাপ্ত অফিসার মো. আবুবক্কার সিদ্দিক। নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছে গ্রামীণ ব্যাংকের ভূমিহীন মহিলা কেন্দ্রের সদস্যরা ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।