desh somoy logo
ঢাকাFriday , 11 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

দেশ সময়
July 11, 2025 5:11 pm
Link Copied!

গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে বাধাগ্রস্ত না করা আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ, যারা জাতীয় সংসদকে অপবিত্র করেছে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা এবং আওয়ামী লীগের নেশা।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্লেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকালকে বাংলাদেশে এক বিশাল ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে, গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী এবং শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে।   

তিনি বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে (কার্যক্রম) নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে গিয়েছিলেন। মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করে গিয়েছিলেন। এ সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার ওপরে স্থান দেই। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে।   

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উলটো। আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করার পক্ষে। বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যাসহ যা কিছু করার প্রয়োজন তার পক্ষে।

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে তিনি বলেন, আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম এখন যদি মুরুব্বীদের মত কথা বলে, এটা বেমানান। দয়া করে একটু সংযত হোন। গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে কেউ বাধাগ্রস্থ করবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।