desh somoy logo
ঢাকাThursday , 31 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

চাঁদপুরে মতলবে বিএনপির আনোয়ার-মান্নান লস্কর ও হাজীগঞ্জে ইমাম গাজী বহিষ্কার

দেশ সময়
July 31, 2025 12:03 am
Link Copied!

চাঁদপুর মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিএনপির ২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তাঁরা হলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর।
বিগত ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রিজভী স্বাক্ষরিত পত্রে জানা যায়, চাঁদাবাজি, দখলদারী,ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে মতলবের দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই অপরাধের জন্য হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শফিউল্লাহকেও দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়ায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থক এবং দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।