desh somoy logo
ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পৌর জামায়াতের মিছিল ও সমাবেশ

দেশ সময়
August 6, 2025 10:12 am
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখা।

মঙ্গলবার বিকেলে বনরূপা সিএনজি স্টেশন থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পৌরসভা ঘুরে পুনরায় সিএনজি স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বশরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল আলিম।

পৌর জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট রহমত উল্লাহর সঞ্চালনায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মনছুরুল হক, সূরা সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী ইরফানুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করছি, তিনি গত বছর এই দিনে আমাদের ফ্যাসিস্ট মুক্ত করেছিলেন। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, যতো দিন না আমরা এই জমিন চাঁদাবাজ মুক্ত করতে পারছি, ততোদিন আমাদের সংগ্রাম চলবে।

বক্তারা আরো বলেন, জনগণের আশা ছিল স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা হবে কিন্তু সরকার তা করতে ব্যর্থ, জামায়াতে ইসলামী ছাড়া এদেশের মুক্তি সম্ভব নয়। আগামী নির্বাচনে একটি বারের জন্য হলেও সুযোগ দিন। জামায়াতে ইসলামী ছাড়া শান্তি ও উন্নয়ন সম্ভব না বলেও যোগ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।