আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি; সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি।
তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারেনি। আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে, গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি, সেখানে যে ভূমিকা থাকবে, সেই ভূমিকা যেন যোগ করা হয়, তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
