ঢাকাThursday , 3 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

দেশ সময়
August 3, 2023 2:17 pm
Link Copied!

মো. ওমর ফারুক: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরে ‘‘এক নজরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য’’ লিফলেট বিতরন করেন। একই সময় বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে স্থানীয় আমীওয়ামী লীগ কার্যলয়ের সামনে এক পথসভায় পটুয়াখালী -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের এ নেতা বক্তব্য রাখেন।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশর সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০৪১ সালে উন্নত দেশের রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা যুবলীগ কাজ করে যাবো। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বর্তমান সরকারের এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান। একই সাথে সকল বিভেদ ও দলমতের ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের চাপলী বাজার, মৎস্য বন্দর মহিপুর,আলীপুর, কুয়াকাটা ও পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলায় গণসংযোগের পাশাপাশি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল মানুষের মাঝে বিতরণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।