desh somoy logo
ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ

দেশ সময়
September 3, 2025 10:52 pm
Link Copied!

সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান পিএসসি এই মানবিক সহায়তা প্রদান করেন।

জোন সূত্রে জানা যায়, নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের বাসিন্দা ও অসহায় এক নারী কে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেন জোন কমান্ডার।

সেনা জোনের উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। তাদের এই মানবিক কর্মসূচির ফলে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

এদিকে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের মাঝে শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অত্র এলাকার বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় আনন্দিত।

এ বিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান পিএসসি বলেন, যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।