desh somoy logo
ঢাকাTuesday , 16 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ভূমি ,জলমহাল ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

দেশ সময়
September 16, 2025 8:13 pm
Link Copied!

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ৫০ টি প্রাইমারি অর্গানাইজেশন (জেলে সম্প্রদায় ) এর প্যারালিগাল /আইন সেবিকা দের নিয়ে মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে ভূমি ,জলমহাল ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৫ ও ১৬ সেপ্টেম্বর ২৫ মোট ৫০ জন প্রাইমারি অর্গানাইজেশন (জেলে সম্প্রদায় ) এর প্যারালিগাল /আইন সেবিকা দের নিয়ে মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ট্রেনিং সম্পন্ন করা হয়। এই ট্রেনিং এ খাসজমি , জলমহাল কি , কিভাবে ইজারা নেয়া যায়,কারা নিতে পারবে , ইজারা , ভূমি , জলমহাল নীতিমালা , আইন ভঙ্গের শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রিও ‘র নির্বাহী পরিচালক ও উপজেলা ভূমি কমিটির সদস্য মো. সাইদুর রহমান এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি অফিসার রমোঃ শাহজাহান আলী,সিঁড়ির প্রজেক্ট ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস ,,মোঃ মিজানুর রহমান, শেখ শামীম , রুপা খাতুন , গোপীনাথ শীল ও ফরিদা পারভীন  প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।