মতলব দক্ষিন উপজেলার উপাদী ও নলুয়া
গ্রামের একাধিক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।
১৭ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপাদী ৫নং ওয়ার্ডের বহরী গ্রামের হান্নান সরকারের ঘরে ও দক্ষিণ নলুয়া খান বাড়ির সাব্বির খান এর ঘরে সিধঁ কেটে ঘরে ঢুকে মোবাইল, নগদ অর্থ, কাপর চোপড়, হান্ডিপাতিল চুরি করে নিয়ে যায়। এদিকে বহরী এবং দক্ষিন নলুয়া মহল্লার বিভিন্ন বাড়ীর ঘরে ঢুকে তারা মোবাইল ও স্বর্ণালংকার নগদ অর্থসহ নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার প্রত্যন্ত এলাকার প্রতি রাতেই কোথাও না কোথাও এ ধরনের সিঁধকেটে চুরির অভিযোগ আসছেই।আর এ ধরনের অপরাধের সাথে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীরা জড়িত থাকতে পারে বলে ধারনা করছে ভুক্তভোগীরা।এলাকাবাসীর অভিযোগ, ইয়াবা সেবনকারীরা সারারাত জেগে বিভিন্ন ঘরে চুরি করে। তাই সামাজিক সচেতনতার পাশাপাশি মতলব দক্ষিণ থানা পুলিশের টহল জোরদারের দাবী এলাকাবাসীর।
