বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে প্রস্তাবিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
রোববার (২ নভেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি দূর দুরান্ত থেকে সাপ্তাহিক হাটে আসা বিভিন্ন জাতি গোষ্ঠীর সাধারণ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন তিনি।
কুতুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শংকদীশ বড়ুয়ার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নান্নু সিকদার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান হাওলাদার, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, জেলা তাতীদল আহ্বায়ক মোঃ শফি, রাঙামাটি পৌর বিএনপির সিঃ সহ সভাপতি ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান ও সিনয়র সহ সভাপতি বিনয় শংকর চাকমা।
লিফলেট বিতরণ কার্যক্রম ও পথসভায় অন্যান্যের মাঝে নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরনবী, রাহুল চাকমা, জেলা ছাত্রদল সহ সভাপতি মোঃ সেলিম, যুগ্ম সম্পাদক শ্যামল ত্রিপুরা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে পথসভায় দীপেন দেওয়ান বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই এলাকার বাসিন্দাদের শেখ মুজিবুর রহমান বাঙালি বলে পরিচয় দিতে বলেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ি বাঙালি সকল কে বাংলাদেশী বলে সম্মোধন করেছেন। বিএনপি যেমন জাতীয়তাবাদে বিশ্বাস করে তেমনি শান্তি ও সম্প্রীতিতে ও বিশ্বাস করে। তাই আসুন আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে থেকে এই এলাকার উন্নয়নে ভুমিকা রাখব।
