desh somoy logo
ঢাকাSunday , 21 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক কর্মশালা।

দেশ সময়
December 21, 2025 7:30 pm
Link Copied!

কুয়াকাটায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় কুয়াকাটা পৌর সভার অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ির আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিঁড়ির নির্বাহী পরিচালক এ্যাড. চান চান এর সভাপতিত্বে কুয়াকাটা পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. নিয়াজ মোর্শেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান, কুয়াকাটা পৌর সভার সাবেক কাউন্সিলর মো. হাবীব শরীফ, সিঁড়ির প্রজেক্ট প্রোগ্রামার সিমা রোজারিও এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকোনাইন ও নেওয়েনসহ প্রমূখ।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণই ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।” তিনি দুর্যোগকালীন করণীয়, নিরাপদ আশ্রয়, উদ্ধার তৎপরতা এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় প্রোগ্রাম ম্যানেজার সিমা রোজারিও ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। পাশাপাশি ঝুঁকি নিরূপণ, পরিবার ও প্রতিষ্ঠানভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা, প্রাথমিক চিকিৎসা এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন এবং নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।