desh somoy logo
ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জীববৈচিত্র্য সংরক্ষণে নানিয়ারচরে কারিগরি প্রশিক্ষণ

দেশ সময়
February 23, 2026 8:13 pm
Link Copied!

গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি (বিইআরসিআর সিএইচটি) প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার পদ্ধতি, সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে ২দিনব্যাপী এই কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি বন বিভাগের সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া ও বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর ৩০জন প্রশিক্ষনার্থীর মাঝে কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, বন সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন, বন উজাড় হওয়ার ফলে মানুষ ও প্রাণির দ্বন্দ, স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং পরিবেশগত অবক্ষয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এছাড়াও জীব সংরক্ষণকে আয়ের সাথে সংযুক্ত করা, কৃষি বনায়ন, বসতবাড়ির বাগান, মৌমাছি পালন, হাঁস-মুরগি ও টেকসই মাছ চাষ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ৷

এসময় বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, ইউএনডিপির প্রোজেক্ট সাপোর্ট এসিস্ট্যান্ট উমাচিং মারমা ও মংহ্লা ওয়ান এবং উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা, জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্য, ভিলেজ কমন ফরেষ্ট কমিটির সদস্য ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।