ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম আবারও বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এদিকে, অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগের তুলনায় ৬১ টাকা ৮৩ পয়সা থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
