desh somoy logo
ঢাকাSaturday , 25 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

desh somoy
April 25, 2026 5:13 pm
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ’ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে জামায়াতে ইসলামীর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে বিএনপি দলীয়করণ করছে। এটি আওয়ামী লীগের শাসনামলের ধারা অনুসরণ করারই শামিল। বিএনপি যদি পুরোনো স্বৈরাচারের পথে দেশকে এগিয়ে নিতে চায়, তাহলে জনগণ আবারও রুখে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল এবং নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা করেছিল। সেই লক্ষ্য থেকেই সংস্কার কার্যক্রম শুরু হলেও বিএনপি শুরু থেকেই এতে বাধা দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপি ধারাবাহিকভাবে সংস্কার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পরবর্তীতে তারা ঐক্যমত কমিশনে অংশ নিলেও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর বিরোধিতা করেছে।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বাস্তবতায় গণভোটে রাজি হলেও নির্বাচন শেষে বিএনপি সেই গণভোটের ফলাফল অস্বীকার করতে শুরু করেছে। “যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে—এটি তাদের অবস্থানের সাংঘর্ষিকতা প্রকাশ করে,”—বলেন নাহিদ ইসলাম।

সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, তবে বাস্তব সমস্যাগুলো উপেক্ষিত থাকছে। জ্বালানি সংকট, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়গুলো সরকার অস্বীকার করছে বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “দেশের বাস্তবতা স্বীকার না করে সমস্যা সমাধান সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।