desh somoy logo
ঢাকাSunday , 24 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টানা ৮৬ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান

দেশ সময়
May 24, 2026 6:31 pm
Link Copied!

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুগপৎ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এরপর একে একে কেটে গেছে ৮৬টি দিন। হামলা শুরুর অল্প সময় পর থেকেই ইরানে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ চালু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঝে যুদ্ধে বিরতি এলেও স্বাভাবিক অবস্থায় পৌঁছেনি ইন্টারনেট সেবা।

ইন্টারনেট সেবা নিরীক্ষাকারী প্রতিষ্ঠান নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানায়, টানা ২ হাজার ৪০ ঘণ্টা ধরে দেশটির সাধারণ জনগণ বৈশ্বিক ইন্টারনেট থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

নেটব্লকস বলেছে, শান্তি আলোচনা চললেও ইরানে এখনো বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে সীমিত রাখা হয়েছে।

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দীর্ঘদিন ধরে ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার ও প্রযুক্তি পর্যবেক্ষক সংস্থাগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।