desh somoy logo
ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত দায়রা জজের মৃত্যু

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল (৫৫) নামে এক সাবেক অতিরিক্ত দায়রা জজ নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকার রংপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গাজীর মোড় গ্রামের বাসিন্দা এবং সৈয়দ ব্যাপারীর ছেলে। তিনি সর্বশেষ গাজীপুরে অতিরিক্ত দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অবসরের পর গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে গাইবান্ধা জজ কোর্টে কাজ শেষে এক মুহুরীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আউয়ালের মৃত্যু হয়।

নিহতের স্বজন রাশেদুল ইসলাম জানান, আব্দুল আউয়াল দীর্ঘদিন বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনের বিভিন্ন ঘটনায় তিনি আলোচনায়ও ছিলেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।