desh somoy logo
ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৭ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যমতে, বৈঠকে বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে ইরানের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হওয়ায় তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন বলেও জানানো হয়।

এ সময় ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল স্থাপনের জন্য ইরান সরকারের প্রতি প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

ইরানের রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্কের প্রশংসা করে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।