ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

মঠবাড়িয়া (পিরোজপুর), ২ জুলাই: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খাল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার দধিভাঙা বাজার সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের পানিতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মঠবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, মরদেহের সঙ্গে কিছু নগদ অর্থ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ২ টাকার ১৮০টি কয়েন (প্রাথমিকভাবে ১৬০টি গণনা করা হয়েছে), ৫ টাকার ৬৯টি কয়েন এবং ৫০ টাকার একটি নোট। উদ্ধারকৃত এসব আলামত জব্দ করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।