ঢাকাThursday , 23 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ

Link Copied!

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

উদ্বোধন শেষে জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Advertisement

রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত এবং চাকমা সার্কেলের সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

এছাড়াও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মিস নিরুপা দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ মিস বাঞ্চিতা চাকমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলার মাধ্যমে জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষমেলায় অংশগ্রহণ করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।