ঢাকাFriday , 12 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

Link Copied!

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো শীর্ষক স্লোগান প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার আহবায়ক গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঝালকাঠি কলেজ মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার অস্হায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সাংবাদিকতায় অভিজ্ঞ, সৎ, সাহসী ও ভালো মানষিকতার অধিকারী সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব এর ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক সাংবাদিক আতাউর রহমান । এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব মো: শফিকুল ইসলাম হিরো, যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক এইচ.এম নবীন, সাংবাদিক জহিরুল হক লস্কর, সাংবাদিক হাফিজুল ইসলাম, সদস্য সাংগঠনিক সাংবাদিক রাজীব তালুকদার, সদস্য-অর্থ ফটো সাংবাদিক শামীম হোসেন প্রমুখ । এছাড়া সদস্য পদে রয়েছেন সাংবাদিক কাঞ্চন কান্তি, সাংবাদিক মো: কামরুজ্জামান, সাংবাদিক সোনিয়া আক্তার ও মেহেদী হাসান লিমন।
এসময় বক্তারা, বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খানের দীর্ঘায়ু কামনা ও তার দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ প্রেস ক্লাব, ঝালকাঠি জেলা শাখা দেশ-জাতি ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও সাংবাদিকতায় অভিজ্ঞ, সৎ সাহসী ও ভালো মানসিকতার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ঝালকাঠি জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি আগামী ৩ মাসের মধ্যে দেয়ার নির্দেশনা দেয়া হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশে প্রেসক্লাব পরিচালনার জন্য সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।