ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ৩১ হাজার ভবন, ৪ হাজার যানবাহন বিধ্বস্ত

দেশ সময়
July 1, 2025 10:36 am
Link Copied!

ইসরাইলি আক্রমণের জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার, ৩০ জুন ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ডেফা প্রেসের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা মেহের। 

ডেফা প্রেস বলছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে, সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলের ‘বিশাল ও অপূরণীয় ক্ষতি’ করেছে। 

প্রবল-যুদ্ধাগ্রহী ইসরাইল গত ১৩ জুন, ২০২৫ ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইস্ফাহানে বোমা হামলা চালায়।

Advertisement

ইসরাইলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা হামলা চালায়।  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ২২ দফায় প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। এসব অভিযানে প্রায় ৪৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।