ঢাকাMonday , 27 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

Link Copied!

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

সোমবার (২৭ জুলাই) রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

Advertisement

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, বর্তমানে সংসদের স্পিকার মির্জা হাফিজ উদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলীয় প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দলই নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।