ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের বিমান হামলায় ৩ লেবানিজ সেনা নিহত

দেশ সময়
November 20, 2024 11:18 am
Link Copied!

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৩ লেবানিজ সেনা নিহত হয়েছেন। এতে করে দেশটিতে ইসরায়েলের হামলায় নিহত সেনার সংখ্যা ৪০ ছাড়িয়ে গেল।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ লেবাননের সারাফান্দ শহরে একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের তিনজন সেনা নিহত হয়েছেন এবং ওই ঘাঁটির কাছাকাছি বসবাসকারী অন্তত ১৭ জন বেসামরিক লোক আহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবাননের সামরিক বাহিনী মঙ্গলবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েলি শত্রু বাহিনী দক্ষিণে সারাফান্দ শহরে একটি সেনা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে, যার ফলে তিন সেনা নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, ইসরায়েলি হামলায় দেশজুড়ে একদিনে আরো ২৮ জন নিহত এবং আরো ১০৭ জন আহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরো ১৫ হাজারেরও বেশি মানুষ

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।