desh somoy logo
ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান

দেশ সময়
June 16, 2025 2:19 pm
Link Copied!

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। ছবি: সংগৃহীত

ঈদের পর ঢাকামুখী বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ জুন) বিকেল ৫টায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোংলা থেকে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট পরিবহন প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া না নেয়ার অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সোমবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, জনসাধারণের অধিকার রক্ষা, হয়রানি রোধ এবং শৃঙ্খলিত গণপরিবহন নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘জনস্বার্থে এবং জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।