ঢাকাFriday , 19 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সরকারি বরাদ্দের ৩৩ টন চাল জব্দ, গুদাম মালিক আটক

Link Copied!

শেরপুর শহরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা সরকারি ৩৩ টন চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার একটি চালের গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

Advertisement

অভিযানে জেবীন রাইস প্রসেসিংয়ের গুদাম থেকে সরকারি খাদ্যগুদামের সিলযুক্ত চালের বস্তা পাওয়া যায়। এ ঘটনায় গুদামের মালিক বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, চাপাতলী এলাকায় বিপুল পরিমাণ সরকারি চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সরকারি খাদ্যগুদামের বিভিন্ন সময়ের সিলযুক্ত বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।

Advertisement

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশকে সঙ্গে নিয়ে ওই অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করা হয় এবং গুদাম মালিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা চালের পরিমাণ বেশি হওয়ায় এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গুদামে সরকারি ৩০ কেজির বস্তা থেকে চাল সরিয়ে সাধারণ বস্তায় ভরার সময় বোরহান উদ্দিনকে আটক করা হয়। পরে গুদাম থেকে ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারি খাদ্যগুদামের ব্যবহৃত বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।