জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
জুলাই মাসের প্রথম প্রহরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ঐতিহাসিক স্মৃতি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
