desh somoy logo
ঢাকাFriday , 5 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর চালক ও তাঁর সহকারী বাসটি ফেরিতে তোলার চেষ্টা করেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের একটি ফেরির র‌্যাম্পে আঘাত করে। র‌্যাম্পের একটি অংশ ভেঙে গেলে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, বাসটিতে প্রায় ৩৭ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছিল। দুর্ঘটনার সময় বাসে শুধু চালক ও তাঁর সহকারী ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাসের এক যাত্রী আল জুবায়ের বলেন, ফেরিঘাটে পৌঁছানোর পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। চালক বাসটি ফেরিতে তোলার সময় হঠাৎ সেটি ডান দিকে কাত হয়ে নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া কার্যালয়ের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ একই ফেরিঘাটে আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। সেই ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।