ঢাকাFriday , 5 December 2025
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ: ঝুঁকিতে রাঙামাটির ১০পরিবার

দেশ সময়
December 5, 2025 7:24 pm
Link Copied!

রাঙামাটি পৌরসভার উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় অনুমোদন বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পার্শ্ববর্তী ১০টি পরিবার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

Advertisement

শুক্রবার সকালে ভুক্তভোগী আনজু আরা বেগম অভিযোগ করেন, মৌসুমী নামের এক নিয়ম না মেনে এবং প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভবন নির্মাণে পৌরসভার নিয়ম অনুযায়ী প্রতিবেশী ভবন থেকে কমপক্ষে ৩ ফুট জায়গা ফাঁকা রাখার বাধ্যবাধকতা থাকলেও অভিযোগকৃত নির্মাণকাজে সেই দূরত্ব বজায় রাখা হয়নি।

Advertisement

প্রতিবেশী লাকি আক্তার বলেন, “মৌসুমী সঠিক অনুমোদন ছাড়াই ভবন তৈরি করছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি প্রভাব খাটিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন।”

প্রতিবেশী পারুল বেগম বলেন, মৌসুমি কে নিষেধ করার পর ও আমাদের দেওয়ার ঘেষে ঘর নির্মাণ করে যাচ্ছে। তারা ভবন নির্মাণ কাজ করতে মাটি কাটলে আমাদের রান্না ঘরে ফাটল ধরেছে। যে কোন মুহুর্তে আমার মূল ঘর ধ্বসে পড়তে পারে।

অভিযোগকারী আনজু আরা বেগমের মেয়ে রুমি আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ভবনটি এমনভাবে গড়ছে যে কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ঢোকার মতো জায়গাই রাখেনি। এমনকি অতীতে আমাদের ঘর থেকে বের করে দিতে গুন্ডা ভাড়া করেছিল। মামলার রায়ে ঘরে ফিরতে পেরেছি।”

অভিযুক্ত মৌসুমী অভিযোগ অস্বীকার করে বলেন, “আনজু আরা বেগমই আমাদেরকে নানাভাবে হয়রানি করে আসছেন। তাদের উশৃঙ্খল আচরণের কারণে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। আমি তাদের সঙ্গে পরামর্শ করেই ভবন নির্মাণ শুরু করেছি। সবকিছু পৌরসভার নিয়ম মেনেই করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।