desh somoy logo
ঢাকাFriday , 19 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন রক্ষা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে আরও বেশি বিনিয়োগ করা এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহার বৃদ্ধির বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য চলমান অর্থায়ন সংকট উদ্বেগজনক। এই সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানের ফাঁকে তিনি ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষ পারস্পরিক স্বার্থ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।